Returns & Refunds
রিটার্ন ও রিফান্ড
Received something faulty, damaged or wrong? Here is how we put it right.
ত্রুটিপূর্ণ, ক্ষতিগ্রস্ত বা ভুল পণ্য পেয়েছেন? আমরা কীভাবে সমাধান করি, তা এখানে দেখুন।
সোলার প্যানেল, ইনভার্টার বা ব্যাটারির মতো পণ্য হাতে পেয়ে যদি দেখেন সেটি ভাঙা, কাজ করছে না, বা আপনি যা অর্ডার করেছিলেন তা নয়, আমাদের জানান। সমস্যা যাচাই করে আমরা পণ্যটি বদলে দেব বা টাকা ফেরত দেব।
ডেলিভারির সময় খেয়াল রাখুন:
পার্সেল খোলার পুরো সময়টা ভিডিও করে রাখার পরামর্শ দিচ্ছি। পরিবহনে ক্ষতি হয়েছে দাবি করলে এই ভিডিও থাকলে বিষয়টি দ্রুত নিষ্পত্তি করা সহজ হয়।
যেসব ক্ষেত্রে রিটার্ন গ্রহণ করা কঠিন
নিচের পরিস্থিতিগুলোতে সাধারণত রিটার্ন বা রিফান্ড দেওয়া সম্ভব হয় না:
- ভুল ওয়্যারিং, ভুল ভোল্টেজ বা নির্দেশনার বাইরে ইনস্টলেশনের কারণে ক্ষতি।
- ডেলিভারির পরে পড়ে যাওয়া, পানি বা আগুনে ক্ষতিগ্রস্ত পণ্য।
- আমাদের অনুমতি ছাড়া খোলা বা মেরামত করা পণ্য।
- বক্স, অ্যাক্সেসরিজ বা কাগজপত্র ছাড়া ফেরত পাঠানো পণ্য।
- অর্ডারের সাথে বিনামূল্যে পাওয়া উপহার সামগ্রী।
কীভাবে রিটার্ন শুরু করবেন
ডেলিভারির ৩ দিনের মধ্যে অর্ডার নম্বরসহ ফোন বা ইমেইলে আমাদের জানান, সাথে সমস্যার ছবি বা ভিডিও পাঠান।
সাপোর্ট টিম সমস্যাটি দেখে জানাবে পণ্যটি ফেরত পাঠাতে হবে কি না। নির্দেশনা পাওয়ার আগে পণ্যটি পাঠাবেন না।
ফেরত পাঠাতে হলে পণ্যটি মূল বক্স ও সব অ্যাক্সেসরিজসহ নিরাপদে প্যাক করুন। আমাদের অফিসে (Kazi Nazrul Islam Avenue, Dhaka) দিয়ে যাওয়া নাকি কুরিয়ারে পাঠানো, তা সাপোর্ট টিম জানিয়ে দেবে।
রিফান্ড যেভাবে হয়
পণ্যটি আমাদের কাছে পৌঁছালে পরীক্ষা করা হবে। যেহেতু পেমেন্ট ক্যাশ অন ডেলিভারিতে হয়, রিফান্ড কোন মাধ্যমে ও কখন দেওয়া হবে তা সাপোর্ট টিমের সাথে আলোচনা করে ঠিক করা হবে।
ত্রুটিপূর্ণ বা ভুল পণ্য:
পরীক্ষায় ত্রুটি নিশ্চিত হলে বা ভুল পণ্য গেলে আমরা সঠিক পণ্য পাঠাব। স্টকে না থাকলে টাকা ফেরত দেওয়া হবে।
পরিবহনে ক্ষতিগ্রস্ত:
ডেলিভারির সময়ই বক্সে ক্ষতি দেখলে ডেলিভারি কর্মীর সামনে ছবি তুলুন এবং আনবক্সিং ভিডিওসহ দ্রুত আমাদের জানান।
মত পরিবর্তন:
পণ্য ঠিক থাকলেও ফেরত দিতে চাইলে পাঠানোর আগে সাপোর্টের সাথে কথা বলুন। পণ্যটি অব্যবহৃত ও সিল করা থাকলে বিবেচনা করা হবে, এবং কোনো চার্জ থাকলে আগেই জানানো হবে।
Returns & Refunds (English)
If a panel, inverter, battery or any other item arrives broken, doesn't work, or isn't what you ordered, tell us. Once we have checked the problem, we will replace the item or refund you.
When your parcel arrives:
We recommend filming the parcel as you open it. If you report damage from shipping, the video helps us settle the claim quickly.
When We Usually Can't Accept a Return
Returns or refunds are normally not possible in these situations:
- Damage caused by incorrect wiring, the wrong voltage, or installation that ignores the instructions.
- Items dropped, or damaged by water or fire after delivery.
- Items opened up or repaired without our approval.
- Items sent back without their box, accessories or paperwork.
- Free gifts that came with an order.
How to Start a Return
Report it:
Contact us by phone or email within 3 days of delivery with your order number and photos or a video of the problem.
Wait for instructions:
Our support team will review it and tell you whether the item needs to come back. Please don't send anything before then.
Send it back:
If a return is needed, pack the item safely with its original box and all accessories. Support will tell you whether to drop it at our office (Kazi Nazrul Islam Avenue, Dhaka) or send it by courier.
How Refunds Work
We inspect the item once it reaches us. Because orders are paid cash on delivery, the refund method and timing are agreed with our support team.
Faulty or Wrong Item:
If we confirm a fault, or we sent the wrong item, we will send the right one. If it is out of stock, we will refund you.
Damaged in Transit:
If the box looks damaged on arrival, take photos in front of the delivery person and report it quickly, with your unboxing video.
Change of Mind:
If the item is fine but you want to return it, talk to support before sending it. We will consider items that are unused and still sealed, and tell you about any charges first.
Problem With an Order?
Have your order number ready and get in touch with our support team.
অর্ডার নম্বর হাতে রেখে আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করুন।
Helpful Tips / কিছু পরামর্শ
Film the Unboxing
A short video of you opening the parcel makes damage claims much easier.
পার্সেল খোলার একটি ছোট ভিডিও ক্ষতির দাবি অনেক সহজ করে দেয়।
Hold On to the Box
Keep the packaging and accessories until you are sure everything works.
সবকিছু ঠিকমতো চলছে নিশ্চিত হওয়া পর্যন্ত বক্স ও অ্যাক্সেসরিজ রেখে দিন।
Tell Us Early
Report a problem as soon as you notice it, with your order number.
সমস্যা চোখে পড়লেই অর্ডার নম্বরসহ আমাদের জানান।
Photograph the Problem
Clear photos of the fault, label and serial number help us check it faster.
ত্রুটি, লেবেল ও সিরিয়াল নম্বরের পরিষ্কার ছবি দ্রুত যাচাইয়ে সাহায্য করে।